ঈদুল আজহা’র ছুটির বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম।
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়ার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অতএব, আগামী ২৯ এবং ৩০ জুন, স্কুলের সকল ক্লাস বন্ধ থাকবে, ইন শা আল্লাহ্‌। যেহেতু ৩০ জুন স্কুলের চলমান সেমিস্টার শেষ হওয়ার তারিখ নির্ধারিত ছিল, অতএব ২৮ জুনই স্কুলের চলমান সেমিস্টারের শেষ কর্ম দিবস হিসেবে গণ্য হবে। শেষ কর্ম দিবসে রাত ৯.৪৫ মিনিটে অভিভাবকদের সাথে একটি অনলাইন আলোচনা প্রোগ্রামের আয়োজন করা হবে। অতএব, স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণকে যথাসময়ে উক্ত সভায় অংশগ্রহণের আহ্বান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *