এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ২৭ রমজান, লাইলাতুল কদর এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়ার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অতএব, আগামী ১৭ এপ্রিল, সোমবারের ক্লাস বন্ধ থাকবে, ইন শা আল্লাহ্। এছাড়াও ঈদের দিন (তারিখ নির্দিষ্ট নয়) স্কুল বন্ধ থাকবে, ইন শা আল্লাহ্। কোরিয়া মুসলিম ফেডারেশন যে দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করবে, স্কুলও একই দিনকে ঈদের দিন হিসেবে বিবেচনা করবে।
১৭ এপ্রিল এবং ঈদের দিন ব্যতীত অন্যান্য দিন স্কুলের সকল কার্যক্রম যথারীতি চলমান থাকবে, ইন শা আল্লাহ্।
তারিখঃ ০৪-১১-২০২৩ ইং
(প্রফেসর ড. মনোয়ার হোসেন)
প্রিন্সিপাল
বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া
বিতরণঃ
১) চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া।
২) সকল শিক্ষকগণ।
৩) ওয়েবসাইট এডমিনিস্ট্রেটর (bcskr.org)
৪) অফিস কফি

